হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৬৪

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৬৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৪ জন। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাম রোগী ৭৩ জন। এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জন।

আরও পড়ুন