হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, সিলেটে ভয়াবহ পরিস্থিতি

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, সিলেটে ভয়াবহ পরিস্থিতি

সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও অন্তত ২০০ রোগী। সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু কানাইঘাটের এবং অন্যজন সুনামগঞ্জের জগন্নাথপুরের। এ নিয়ে সিলেটে হামে ৩১ শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯২ জন।

ময়মনসিংহেও হামের পরিস্থিতি ভয়াবহ। জেলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে চিকিৎসাধীন ২ শিশুর মৃত্যু হয়েছে। জেলাটিতে এ নিয়ে চলতি বছর হামে মোট ৩১ শিশুর মৃত্যু হলো। মৃত দুই শিশুর মধ্যে একজন জামালপুর এবং অন্যজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের। আইসোলেশনে নতুন ভর্তি হয়েছে আরও ২৩ শিশু।

কুমিল্লায় হাম উপসর্গে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। অন্যদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ শিশুর। যা নিয়ে এখন পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হলো ৩৩ শিশুর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪ হাজার ৭৬৮ জন।

আরও পড়ুন