গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম সংক্রান্ত উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে এবং চারজন সন্দেহভাজন হিসেবে মারা গেছে। এই সময়ে নতুন করে হাম ও হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৩৯ শিশুর মৃত্যু হয়েছে হাম রোগে, এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৯৪ শিশুর। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯ শিশু এবং সন্দেহজনক আরও ২৮ হাজার ৩৩৩ শিশু আক্রান্ত হয়েছে।
