৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায় গনী হুজুরের

৪৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায় গনী হুজুরের

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আটানি বাজার জামে মসজিদের প্রবীণ ইমাম হাফেজ আব্দুল গনি, যিনি ‘গনী হুজুর’ নামে পরিচিত, ৮০ বছর বয়সে ইমামতি জীবনের সমাপ্তি ঘটিয়েছেন। তিনি টানা ৪৫ বছর ধরে মসজিদে ইমামতি করেছেন এবং আজ শুক্রবার তার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ কমিটি তাকে রাজকীয় সম্মাননা জানিয়ে বিদায় দেয়। গনী হুজুর এই মসজিদে প্রতিষ্ঠাতা মরহুম গহর শেখের হাত ধরে দীর্ঘ সময় ধরে ইসলামি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিদায় অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয়দের মতে, ৪৫ বছর ধরে একজন মানুষ এক মসজিদের মেহরাবে দাঁড়িয়ে সমাজকে আলোর পথে পরিচালিত করা একটি বিরল দৃষ্টান্ত।

বিদায় অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে হাফেজ আব্দুল গনি জানান, তিনি মসজিদের প্রতিটি ইট এবং মুসল্লিদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি বলেন, ‘বয়স হয়েছে, এখন নতুনদের সুযোগ দেওয়া উচিত।’

খেলাফত মজলিসের মুক্তাগাছা উপজেলা সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ইদুল বলেন, তিনি ৪৫ বছর ধরে সবার আস্থাভাজন হিসেবে ইমামতি করেছেন এবং বিদায় দিতে সবার কষ্ট হয়েছে। অনুষ্ঠান শেষে গনী হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন