৫ বছরে শেষ হয়নি ধর্ষণ মামলার বিচার, বিচারককে তলব হাইকোর্টের

৫ বছরে শেষ হয়নি ধর্ষণ মামলার বিচার, বিচারককে তলব হাইকোর্টের

পাঁচ বছরে একটি ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ না হওয়ায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দা মিনহাজ উম মুনীরাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ জুন তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন