সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ গত ছয় দিনে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করে।

পেন্টাগনে অনুষ্ঠিত এক গোপন ব্রিফিংয়ে কংগ্রেস সদস্যদের জানানো হয়, যুদ্ধের প্রথম দুই দিনে প্রায় ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার খরচ হয়েছে অস্ত্র ও গোলাবারুদে।

যুদ্ধের মোট খরচ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেলেও, এতে হামলার আগে সামরিক প্রস্তুতির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৭ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। এ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে।

ওয়েবসাইটটি উল্লেখ করে যে, প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে, কারণ এতে যুদ্ধ ফেরত সেনা সদস্যদের চিকিৎসা ও অন্যান্য সুবিধার খরচ অন্তর্ভুক্ত নয়।

এর আগে, ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস জানায়, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে প্রথম ১০০ ঘণ্টায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা গড়ে প্রতিদিন প্রায় ৮৯১ মিলিয়ন ডলার।

আরও পড়ুন