রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

রোজার চতুর্থ জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র রমজান মাসের চতুর্থ জুমাবার আজ। অধিক সওয়াবের আশায় নামাজ আদায় করতে আজ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে।

বায়তুল মোকাররম মসজিদে গিয়ে দেখা যায়, আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। নামাজ আদায় করতে বাইরেও চাদর পাততে হয়। স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে অনেকেই এখানে নামাজ আদায় করতে আসেন।

নাখালপাড়া থেকে নিজ সন্তানকে নিয়ে এসেছেন মাহবুবুর রহমান। তিনি বলেন, জুমার নামাজ নিজ এলাকার মসজিদে আদায় করা হয়, তবে রমজান মাসের জুমাগুলো আলাদা। তাই ছেলেকে নিয়ে এখানে এসেছে, এত বড় মসজিদ দেখে তিনি খুব আনন্দিত।

স্থানীয় বাসিন্দা জামিল বলেন, জুমার নামাজ এখানেই পড়া হয় এবং রোজার জুমা আরও তাৎপর্যপূর্ণ। সবার সাথে নামাজ আদায় করতেও ভালো লাগে।

আরেক মুসল্লি ফিরোজ আহমেদ বলেন, বায়তুল মোকাররমে নামাজ আদায়ের মধ্যে একটা আনন্দ আছে, তাই বন্ধুবান্ধবসহ এখানে এসেছি।

নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া ও শান্তি কামনা করা হয়। এ ছাড়া বরাবরের মতোই বায়তুল মোকাররম এলাকা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল।

আরও পড়ুন