নিজেদের জীবন ও নিরাপত্তার খাতিরে’ ইরানের বিশ্বকাপে আসা উচিত হবে না:

নিজেদের জীবন ও নিরাপত্তার খাতিরে’ ইরানের বিশ্বকাপে আসা উচিত হবে না:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিজেদের জীবন ও নিরাপত্তার খাতিরে’ ইরানের ফুটবলারদের আগামী ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত হবে না। ট্রাম্প এই মন্তব্য করেন বৃহস্পতিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে ইরানি খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকির মুখে পড়তে পারে। ট্রাম্পের এই মন্তব্য আসে যখন তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করে ইরানি খেলোয়াড়দের স্বাগত জানানোর কথা বলেছেন।

যুদ্ধের কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নিশ্চিত করেছেন যে, ইরানি দলকে যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নিতে স্বাগত জানানো হবে।

এছাড়া, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশগ্রহণকারী ইরানের নারী ফুটবলারদের বিষয়ে ট্রাম্প রাজনৈতিক আশ্রয়ের আহ্বান জানিয়েছেন। জাতীয় সংগীত না গাওয়ার কারণে দেশে ফেরার পর তাদের শাস্তির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়া সরকার ইতোমধ্যে পাঁচজন নারী ফুটবলারকে রাজনৈতিক আশ্রয় দিতে সম্মত হয়েছে।

আরও পড়ুন