নীলফামারীতে জাল ভিসা প্রদানকারী যুবক আটক

নীলফামারীতে জাল ভিসা প্রদানকারী যুবক আটক

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। আটককৃত যুবক কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘ সময় ধরে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময়ে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে (শুক্রবার) তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন