পাকিস্তান ২৭৪ রানে অলআউট, বাংলাদেশের বোলারদের দাপট

পাকিস্তান ২৭৪ রানে অলআউট, বাংলাদেশের বোলারদের দাপট

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। সবকটি উইকেট হারিয়ে ৪৭ ওভার ৩ বল খরচ করে এই রান তুলেছে তারা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ওপেনার সাজ সাদাকাত এবং সাহিবজাদা ফারহান শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন।

সাদাকাত মাত্র ৩১ বলে তার ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এবং ওপেনিং জুটিতে ১০৩ রান তোলেন। ১৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে সাদাকাত ৭৫ রান করেন। তার ৪৬ বলের ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছয়।

এরপর শামিল হুসাইন ক্রিজে আসেন, কিন্তু সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন। কিছুক্ষণ পর শামিলও আউট হন, তার সংগ্রহ ২২ বলে ৬ রান।

চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা দুর্দান্ত ব্যাটিং করেন এবং দুজন মিলে ১০৯ রানের জুটি গড়েন। সালমান ৬৪ রান এবং রিজওয়ান ৪৪ রান করে আউট হন। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেন ফাহিম আশরাফ।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নেন এবং মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট পান।

আরও পড়ুন