রাজধানীর নদ্দায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীদের তৎপরতায় সকাল ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণে রয়েছে।
