ঈদের আগে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী

ঈদের আগে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী

পবিত্র ঈদুল ফিতরের বাকি অল্প কয়েকদিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ এড়াতে নগরবাসী আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে। অনেকেই পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন।

ঘরমুখো মানুষেরা জানান, ঈদের সময় অতিরিক্ত ভিড় ও দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতেই তারা তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা হয়েছেন। রেলস্টেশনে বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীরা বলেন, ছুটি শুরুর কিছুদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। সকাল ৯টা পর্যন্ত ১১টি ট্রেন ঢাকা ছেড়েছে, এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি প্রায় এক ঘণ্টা দেরিতে রওনা করেছে। অন্যান্য ট্রেনগুলো নির্ধারিত সময়ের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে স্টেশন ছেড়ে যায়।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের চাপ এখনও তেমন লক্ষ্য করা যাচ্ছে না। টার্মিনালে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রী উপস্থিতি তুলনামূলক কম। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শুরু না হওয়ায় এবং অনেকেই এখনও অফিস-আদালতে ব্যস্ত থাকায় যাত্রী চাপ বাড়েনি। ঈদের ছুটি শুরু হলেই বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় বাড়বে।

আরও পড়ুন