মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
গতকাল শুক্রবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
