ফরিদপুরের মধুখালী উপজেলার বন্যা খাতুন নগদের ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হয়েছেন। তিনি দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিট্যান্স নগদের মাধ্যমে গ্রহণ করে এই পুরস্কার অর্জন করেন।
সম্প্রতি ফরিদপুরে বন্যা খাতুনের বাড়িতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া তার হাতে স্বর্ণের হার তুলে দেন। এসময় নগদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার পর বন্যা খাতুনের পরিবার ভিডিও কলের মাধ্যমে ফরিদের সঙ্গে যুক্ত হয়। ফরিদ জানান, নগদের ক্যাম্পেইনের কথা জানতেন, কিন্তু স্বর্ণের হার জয়ের বিষয়টি ভাবেননি। তিনি বলেন, “দুবাই থেকে পরিবারের জন্য নিয়মিত নগদের মাধ্যমেই রেমিট্যান্স পাঠাই, কিন্তু এত বড় একটা গিফট পাব সেটা ছিল আমার ভাবনার বাইরে।”
নগদ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও নিরাপদে দেশের প্রিয়জনদের কাছে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। ঈদুল ফিতরের আগে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে যাতে প্রবাসীদের পরিবারগুলি বাড়তি আনন্দ পায়।
ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন। নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, “প্রবাসী বাংলাদেশিরা তাদের অর্থ দেশে পাঠিয়ে পরিবারের পাশে দাঁড়ান, যা আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই পুরো ঘটনাটিকে আরো আনন্দময় করতে ‘হার না মানা হার’ ক্যাম্পেইন চালু করেছি।”
