‘খারগ দ্বীপ’-এ হামলার পর ইরান যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতের এক মুখপাত্র এ হুমকি দেন।
মুখপাত্র বলেন, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন কোম্পানির অংশীদারিত্ব থাকা সব তেল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হবে। তিনি উল্লেখ করেন, ইরানের তেল স্থাপনায় হামলা হলে ওই অঞ্চলের সব অবকাঠামো, যেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত, ধ্বংস হয়ে যাবে।
এদিকে, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেন, যেখানে ‘খারগ দ্বীপ’-এ মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে, মার্কিন হামলার পর ‘খারগ দ্বীপ’র তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
