আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি ইহুদি স্কুলের বাইরের অংশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোরে এ বিস্ফোরণের ফলে স্কুলটির সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা এ ঘটনাকে ‘ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইহুদি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে। হালসেমা জানান, আমস্টারডামে ইহুদি সম্প্রদায় ক্রমেই বিদ্বেষের মুখোমুখি হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এটি ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে কাপুরুষোচিত আগ্রাসনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসে অর্থডক্স ইহুদিদের জন্য এটিই একমাত্র বিশেষায়িত স্কুল। অতীতে হুমকির কারণে স্কুলটির চারপাশে ধারালো ধাতব বেষ্টনীযুক্ত দেয়াল স্থাপন করা হয়েছিল।

এদিকে, শুক্রবার রাতে রটারডামের কেন্দ্রস্থলে একটি ইহুদি উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর নেদারল্যান্ডসের রাজধানীতে ইহুদি প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশ বেলজিয়ামের লিয়েজ শহরেও সোমবার একটি সিনাগগে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়ার পর বিশ্বজুড়ে ইহুদি সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কায় উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন