ইরানের হামলা, তিন দেশে মার্কিন ঘাঁটিতে অস্থিরতা বৃদ্ধি

ইরানের হামলা, তিন দেশে মার্কিন ঘাঁটিতে অস্থিরতা বৃদ্ধি

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের নৌবাহিনী জানিয়েছে যে, উপসাগরীয় অঞ্চলে তাদের হামলা ছিল ধাপে ধাপে এবং লক্ষ্যবস্তু ছিল মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, যুদ্ধবিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগার।

হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে আবুধাবির আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি।

এছাড়া, ইরানের ইলাম প্রদেশের আইভান শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে ৬ মাস বয়সী একটি শিশুও রয়েছে।

এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষিতে প্রথমবারের মতো ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা তাদের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ নিয়ে বর্তমানে যাত্রাপথে রয়েছে।

সূত্র- আলজাজিরা

আরও পড়ুন