প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব বেড়ে গেল। তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন এবং ৪ মার্চের প্রজ্ঞাপনে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।
