বাহরাইনে ইরানি তথ্য পাচারের অভিযোগে ৫ জন গ্রেফতার

বাহরাইনে ইরানি তথ্য পাচারের অভিযোগে ৫ জন গ্রেফতার

বাহরাইন কর্তৃপক্ষ ইরানের বিপ্লবী গার্ড কোরকে (আইআরজিসি) ‘সুনির্দিষ্ট এবং সংবেদনশীল তথ্য’ সংগ্রহ ও পাচার করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। রবিবার (১৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতরা কেবল তথ্য পাচারই করেনি, বরং বাহরাইনের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘সন্ত্রাসী সদস্য সংগ্রহ বা নিয়োগ’ করার অপরাধেও অভিযুক্ত।

এছাড়াও, এই চক্রের আরও একজন ব্যক্তি বর্তমানে বিদেশে পলাতক রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন