আড়ংয়ের ব্যাগ বিতর্কে মন্তব্য করেছেন মির্জা ফখরুলের মেয়ে

আড়ংয়ের ব্যাগ বিতর্কে মন্তব্য করেছেন মির্জা ফখরুলের মেয়ে

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কেনার সময় শপিং ব্যাগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি শোরুম ত্যাগ করেন।

এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। পরে শপিং ব্যাগ নিয়ে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। যদিও তিনি সরাসরি রুমিন ফারহানার ঘটনা সম্পর্কে কিছু বলেননি।

রোববার (১৫ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে শামারুহ মির্জা লিখেছেন, ‘পলিটিক্যালি ইনকারেক্ট শোনাবে? কিন্তু আড়ং-এ হাজার হাজার টাকার শপিং করা যাবে কিন্তু পনেরো টাকা দিয়ে ব্যাগ কেনা যাবে না?’ এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন এবং রুমিন ফারহানার ব্যাগ বিতর্ক নিয়ে আলোচনা করেছেন।

আরও পড়ুন