স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বিএনপি নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শুকুন মিয়াজি (৬০) ওই গ্রামের মৃত নুর ইসলাম মিয়াজির ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ জানায়, রোববার সকাল ১১ টায় ওই শিক্ষার্থী তার বাড়ির সামনের দোকানে চাপাতি আনতে যায়। এ সময় নির্জন স্থানে ওৎ পেতে থাকা শিশুটিকে ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানি করে। বিষয়টি শিশু তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় বিচার চেয়ে এজাহার দায়ের করেন শিশুর খালা। স্থানীয়রা রাত ১০টায় শুকুন মিয়াজিকে আটক করে পুলিশে খবর দেয়।

অভিযুক্ত শুকুন মিয়াজি বলেন, শিশুর পরিবার গরিব। তার মা নেই। তাই ঈদ উপলক্ষে খোঁজখবর নিয়েছি এবং মাথায় হাত বুলিয়ে বলেছি, তোমার জন্য ঈদের জামা রেখেছি। এতে আমি কোনো অপরাধ করিনি। উল্টো এলাকার কিছু লোক ষড়যন্ত্র করে ওই পরিবারকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিশুর খালা বাদী হয়ে মামলা করেছেন। সোমবার সকালে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন