শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর রাকিবকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের পুলিশ ফুঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, রবিবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবকে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করা হয়, যার নাম সিহাব হোসেন।

সিহাব খুলনার বাসিন্দা বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, গুলির ঘটনার পরে প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিহাবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন