নেতানিয়াহুর মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ভিডিও বার্তায়

নেতানিয়াহুর মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ভিডিও বার্তায়

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুসংবাদ উড়িয়ে দিয়েছেন। তিনি একটি ভিডিও পোস্ট করে এ গুজবের প্রতি রসিকতা করেছেন।

গত কয়েক দিনে ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে নেতানিয়াহুর মৃত্যুসংবাদ ছড়ানোর পর তা ফেসবুক ও এক্সের মতো প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নেতানিয়াহুর মৃত্যুর খবরকে ভিত্তি দেয় ১৩ মার্চের একটি সংবাদ সম্মেলনের ভিডিও, যা ছিল তার সর্বশেষ টেলিভিশন উপস্থিতি।

ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙ্গুল দেখা যাওয়ায় কিছু ব্যবহারকারী অভিযোগ করেন যে এটি ‘এআই নির্মিত’ ভিডিও। নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর নীরবতা এই গুজবে আরো আগুন দেয়।

ভিডিওতে নেতানিয়াহুকে জেরুসালেমের একটি কফি দোকানে কফি হাতে তুলে নিতে দেখা যায়। তিনি বলেন, ‘কফির জন্য আমার মৃত্যু হয়েছে’, যা ইসরায়েলিদের মধ্যে একটি জনপ্রিয় প্রবচন। তিনি তার মৃত্যুর খবরকে মিথ্যা প্রমাণিত করেছেন।

নেতানিয়াহু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে তীব্র হামলার প্রস্তুতি চলছে। রোববার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে।

আরও পড়ুন