বিএনপি নেতার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, জরিমানা লাখ টাকা

বিএনপি নেতার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, জরিমানা লাখ টাকা

সাভারে বিএনপি নেতা গোলাম মোস্তফার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সদর ইউনিয়নের কলমা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযুক্ত গোলাম মোস্তফা সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ কর্তৃপক্ষ জানায়, গোলাম মোস্তফা ও তার ভাই আরশাদ আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন। এর আগে তাদের বাড়িতে অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে তারা পুনরায় অবৈধভাবে গ্যাস ব্যবহার শুরু করেন।

অভিযানকালে আরশাদ আলীর বাড়ির ভেতরে একটি পাকা পানির ট্যাংকির মধ্যে লুকানো অবৈধ রাইজার পাওয়া যায়। রাইজারটি জব্দ করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় আরশাদ আলী পালিয়ে যান, ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার স্ত্রীর বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে গোলাম মোস্তফা জানান, তিনি বর্তমানে বিদেশে ওমরাহ পালন করছেন, তাই বিস্তারিত জানাতে পারছেন না। তবে তার ভাইকে জরিমানা করার বিষয়টি শুনেছেন এবং এতে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

আরও পড়ুন