ন্যাটো সদস্যরা হরমুজ প্রণালী রক্ষায় সাহায্য না করলে তাদের ভবিষ্যৎ ‘খুবই ভয়ঙ্কর’ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সতর্ক করার পাশাপাশি ট্রাম্প বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা ছাড়া গুরুত্বপূর্ণ জলপথে তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, ‘ইউক্রেন নিয়ে ন্যাটোর সদস্যদের সাহায্য করার প্রয়োজন ছিল না যুক্তরাষ্ট্রের। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে। কিন্তু আমরা তাদের সাহায্য করেছি। এখন দেখা যাক, তারা আমাদের সাহায্য করে কি না।’
