ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানে এখনো হাজারো লক্ষ্যবস্তু রয়েছে। তিনি বলেন, ইসরায়েল এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছে।
সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত করেছে ইসরায়েল।
ডেফরিন আরও বলেন, শুধুমাত্র এই তিন সপ্তাহের জন্য নয়, পরবর্তী সময়ের জন্যও আরও গভীর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে রেখেছে ইসরায়েলি বাহিনী।
