সিরিজ জয়ে উড়ছে বাংলাদেশ, পাকিস্তানে সমালোচনার ঝড়

সিরিজ জয়ে উড়ছে বাংলাদেশ, পাকিস্তানে সমালোচনার ঝড়

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজের ফলে র্যাংকিংয়ে দশম পজিশন থেকে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ এক ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশ যখন পাকিস্তানে এসে আমাদের টেস্টে হারিয়ে দিল, তখনও তারা খুব ভালোবাসা দেখিয়ে খেলাটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে জয় নিয়ে চলে গেছে। এবারও একই অবস্থা হলো।’

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বড় হইচই হলো, মেন্টর আনা হলো, তিন স্তরের কাঠামো হলো। কিন্তু তাতে লাভটা হলো কী? শুধু সময়টাই কেটে গেল।’

দল নির্বাচন নিয়ে শেহজাদ মন্তব্য করেন, ‘যখন সিনিয়র খেলোয়াড়রাই ভুল সিদ্ধান্ত নেয়, তখন তরুণরা কী করবে? গাজি ঘুরি তো নিজে এসে বলেনি আমাকে দলে নিন। সে এখনও প্রস্তুত নয়।’

শেষে তিনি বলেন, ‘আল্লাহর দোহাই লাগে… আপনারা আসলে কী করছেন? নিজেদের শক্তির জায়গা ব্যবহার না করে বাচ্চাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন।’

আরও পড়ুন