পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানি’ দাবি, তিনজন গ্রেফতার

পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানি’ দাবি, তিনজন গ্রেফতার

সোমবার (১৬ মার্চ) সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান জানান, পুলিশ সুপার সেজে ‘ঈদ সম্মানি’ দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার সোহেল মিয়া (৩৪), খানপুর এলাকার বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার মো. রিপন (২২)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে ঈদ সম্মানি দাবি করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড ফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা স্বীকার করেছেন।

আরও পড়ুন