বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সরিয়ে নিলো

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সরিয়ে নিলো

সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে তারা এই অবরোধ শুরু করেন। পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন এবং বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিকরা জানান, স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরতদের বেতন ও বোনাস দেওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এর ফলে কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে দাবি জানান বকেয়া বেতন ও বোনাস পরিশোধের।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রমিকদের বুঝিয়ে রাত ১০ টা ১৫ মিনিটের দিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন