ইরানে স্থল সেনা পাঠানোর ক্ষেত্রে ভীত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে সেনা পাঠানো হলে পরিস্থিতি ভিয়েতনামের মতো হতে পারে। তবে তিনি এ বিষয়ে চিন্তিত নন।
ট্রাম্প বলেন, “সত্যি বলতে আমি কোনো কিছুতে ভীত নই। আমার কাছে ইরানের বিষয়টি মূলত দুই-তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল। কারণ শুরুতেই তাদের নৌবাহিনীকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর বিমান বাহিনী, আর তারপর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো একে একে ধ্বংস করা হয়।”
তিনি আরও জানান, সেই সময়ে মার্কিন বাহিনী ইরানের আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য নিয়ে উড়ছিল।
