সরকার জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকার জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচনের পর সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রমও শুরু হয়েছে, এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় গট্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ আরও জানান, অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন এবং চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে তাদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘আপনাদের সন্তান হিসেবে আমি আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।’ তিনি সকলের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার।’

আরও পড়ুন