বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছে। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

আরও পড়ুন