বরগুনায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলবায়ু সহনশীলতায় নতুন পদক্ষেপ

বরগুনায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন, জলবায়ু সহনশীলতায় নতুন পদক্ষেপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি আজ রোববার বরগুনা ক্রোকে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এটি দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নির্বাচিত সংসদ সদস্য মো. অলি উল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার হলো দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন।

আরও পড়ুন