চলতি পথে ডিপোর তেল চুরি করে বিক্রির ভিডিও ভাইরাল

চলতি পথে ডিপোর তেল চুরি করে বিক্রির ভিডিও ভাইরাল

যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় চলতি পথে যানবাহনে ডিপোর তেল চুরি করে বিক্রির ঘটনা ধরা পড়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লার মোবাইলে এই চুরির দৃশ্য ধারণ করা হয়েছে। তিনি বলেন, খুলনার ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে চালক ও তার সহকারীরা চুরি করে বিক্রি করে দেন।

মঙ্গলবার বেলা ১টার দিকে যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় গাড়িটি আসার পর বালতিতে করে তেল নামিয়ে বিক্রি করছিল চালক ও সহকারী। শুধু মঙ্গলবার নয়, তারা নিয়মিত তেল চুরি করে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।

যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত তিন থেকে চারটি স্পষ্টে তেল চুরি করে বিক্রি করেন চালক ও সহকারীরা। বিক্রিত তেল ঘাটতি পানি মিশিয়ে পূরণ করে, যার ফলে পাম্প মালিকরা সহজে চুরির বিষয়টি ধরতে পারেন না।

সাংবাদিক আরিফ মোল্লা বলেন, ভিডিওতে তাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা সদুত্তর দিতে পারেননি। ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পর দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন