ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ২৩২ জন

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ২৩২ জন

ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়েছেন ২৩২ জন। এই আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন মাঝারি মাত্রার আহত এবং ২১৫ জন আশঙ্কামুক্ত।

বাকি ৭ জন ব্যাপকমাত্রায় মানসিক উদ্বেগ ও ভীতিতে ভুগছেন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ এক মাসে ইরানের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৬ হাজার ৮ জন ইসরায়েলি। তাদের মধ্যে ১২১ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন