ইরানের ড্রোন হামলার ভয়ে আব্রাহাম লিংকন গভীর সমুদ্রে সরে গেছে

ইরানের ড্রোন হামলার ভয়ে আব্রাহাম লিংকন গভীর সমুদ্রে সরে গেছে

ইরানের ড্রোন হামলার লক্ষ্য হওয়ায় মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন তার পূর্বের অবস্থান থেকে সরে গিয়ে ভারত মহাসাগরের গভীর সমুদ্রে চলে গেছে। বুধবার (১ এপ্রিল) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

ইরানের টেলিভিশন ও রেডিও সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপের দিকে বেশ কিছু ড্রোন গ্রুপ উৎক্ষেপণ করা হয়েছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী, এই গ্রুপ তার পূর্বের অবস্থান ত্যাগ করে ভারত মহাসাগরে গভীরে চলে গেছে।

ইসরায়েল-মার্কিন যৌথ বাহিনী গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। তাদের হামলায় ইরানে এখন পর্যন্ত ১৩৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে ১২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন