যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ চীনকে পেছনে ফেলেছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে ভিয়েতনাম, দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ এবং তৃতীয় স্থানে চীন।

অটেক্সার পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম দুই মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কম। একই সময়ে ভিয়েতনাম ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে, তাদের রপ্তানি ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।

চীনের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে, বছরের প্রথম দুই মাসে তাদের রপ্তানি ৫৭ দশমিক ৬৫ শতাংশ কমে মাত্র ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সার্বিকভাবে, আলোচ্য দুই মাসে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।

আরও পড়ুন