কুড়িগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গত রোববার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে সোমবার সকালে পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা কেটে গেছে।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, সকাল থেকে তার ফেসবুক পেজ দেখা যাচ্ছে। সে সকালে ওই পেজে লাইভও করছে। কি কারণে এমনটা হয়েছে আমরা জানি না। তার পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউ নির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
