সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে: ডা. শফিকুর

সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে: ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে এবং এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করবে।

সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাগপার প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান আরো বলেন, শুধুমাত্র ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয় নি, অভ্যুত্থান ছিল পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে।

তিনি উল্লেখ করেন, নির্বাচনে জনগণের রায়কে হাইজ্যাক করা হয়েছে এবং গণভোটের রায় আদায় করেই ছাড়বো। জামায়াত আমীর বলেন, সংসদে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ায় আমরা পুনরায় জনগণের কাছে ফিরে যাচ্ছি।

জ্বালানি সংকট ও হাম সংক্রমণ বিষয়ে সংসদে কথা বলতে গেলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের নোটিশ আলোচনার জন্য উত্থাপন করা হয় না। সরকার বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু আমি নিজের গাড়ির জন্য প্রয়োজনীয় তেল পাই না।

এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, সংসদে জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য আমরা লড়াই করে যাবো। উল্লেখ্য, জাগপার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন