দাউদকান্দিতে বাস খাদে পড়ে একজনের মৃত্যু, আহত ১৫

দাউদকান্দিতে বাস খাদে পড়ে একজনের মৃত্যু, আহত ১৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক সন্দ্বীপ চন্দ্র রায় মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার রায়পুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোররাত আনুমানিক ১২টার দিকে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বলেশ্বর’ নামে যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে যায়।

নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে সন্দ্বীপ চন্দ্র রায় জানিয়েছেন।

আরও পড়ুন