নিকুঞ্জে মদ ও শিশা বারের সন্ধান, চলছে অভিযান

নিকুঞ্জে মদ ও শিশা বারের সন্ধান, চলছে অভিযান

রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে মিনি মদের বার ও শিশা বারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ। তিনি বলেন, নিকুঞ্জ-১ এর ৯ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় মিনি মদের বার ও শিশা বারে অভিযান চলমান রয়েছে।

মোস্তাক আহমেদ জানান, অভিযানে বিপুল পরিমাণে বিদেশি মদ শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন