অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

ঢাকা লিগ চলতি মাসেই দলবদল হবে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে খেলা শুরু হবে। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা কেটে গেছে।

গতকাল বুধবার তামিম ইকবাল ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন। আজ বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে ঢাকার সব ক্লাবের সঙ্গে বৈঠক বসে, যা এখনো চলছে। বৈঠকে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে।

বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা লিগ মাঠে গড়ানোর ফলে লাল বলের বিসিএল পিছিয়ে যাচ্ছে।

এবার ঢাকা লিগ যথা সময়ে হয়নি, মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকা লিগ।

আরও পড়ুন