মালয়েশিয়ার শ্রমবাজার: খরচ কমাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে ঐকমত্য

মালয়েশিয়ার শ্রমবাজার: খরচ কমাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে ঐকমত্য

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়েছে। দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন সম্পর্কিত একটি মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ছিলেন, আর মালয়েশিয়ার পক্ষ থেকে নেতৃত্ব দেন মানবসম্পদমন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণন।

বৈঠকে মালয়েশিয়া প্রবাসী কর্মী নিয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি নতুন প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারের প্রস্তাব দেয়। এই পদ্ধতি কার্যকর হলে কর্মীদের কোনো টাকা দিতে হবে না এবং নিয়োগকর্তা সব ব্যয় বহন করবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মাহদী আমিনের সাক্ষাতে এই আমন্ত্রণ জানান হয়।

মালয়েশিয়া ২০২৪ সালের ৩১ মে থেকে সব দেশের কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছিল অতিরিক্ত কর্মী সরবরাহ ও উচ্চ অভিবাসন ব্যয়ের অভিযোগ তুলে। তবে নতুন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে উভয় পক্ষ একটি ন্যায্য ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং আটকা পড়া কর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন