জাতীয় সংসদে ৩১টি বিল পাস

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৩১টি বিল পাস হয়েছে। এর মধ্যে ২৮টি বিল অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে পাস করা হয়েছে। এছাড়া দুটি বিল অধ্যাদেশ রহিত করে পাস করা হয়েছে।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’, যা ২০০৯ সালের ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনঃপ্রচলনের জন্য আনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পক্ষে বিলগুলো উত্থাপন করা হয়।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল রেখে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২৬’।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ অবিকল না রেখে পাস করা বিলগুলো হলো ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’।

আরও পড়ুন