ইসলামাবাদে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ অন-অ্যারাইভাল ভিসা সুবিধা ঘোষণা করেছে পাকিস্তান সরকার।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ইসলামাবাদ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ভ্রমণকারীদের ক্ষেত্রে সকল এয়ারলাইনসকে ভিসা ছাড়াই বোর্ডিংয়ের অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পাকিস্তানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ইস্যু করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, এই উদ্যোগের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণকারীদের যাতায়াত সহজ করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর কূটনৈতিক আয়োজন নিশ্চিত করাই মূল লক্ষ্য।
