বিএনপির অর্জন ১৬ বছরে ধূলিসাৎ করেছে আওয়ামী লীগ: সংসদে অর্থমন্ত্রী

বিএনপির অর্জন ১৬ বছরে ধূলিসাৎ করেছে আওয়ামী লীগ: সংসদে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপির অর্জনগুলো ধূলিসাৎ করেছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

আজ শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে তিনি এই মন্তব্য করেন। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থনৈতিক দর্শনের ফলে অর্থনীতির প্রধান সূচকগুলো ইতিবাচক ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে তা অনেকটাই ধূলিসাৎ হয়েছে।

তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছরে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ, কিন্তু বর্তমানে প্রবৃদ্ধির হার কমে ৪ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে, ২০০৫-০৬ সালে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৬৬ শতাংশ, বর্তমানে তা ৩ দশমিক ৫১ শতাংশ।

আমীর খসরু আরও বলেন, তরুণরা বাধ্য হয়ে কৃষি খাতে ঝুঁকছে, যা কর্মসংস্থান সংকুচিত করছে। কৃষি খাত বর্তমানে মোট জাতীয় মূল্য সংযোজনের মাত্র ১১ দশমিক ৬ শতাংশ যোগ করলেও, মোট কর্মসংস্থানের প্রায় ৪১ শতাংশ এই খাতে নিয়োজিত। তিনি এ সময় ছদ্ম-বেকারত্বের সমস্যার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন