ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। আপাতদৃষ্টিতে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ, যদিও কার্লো আনচেলত্তি তাকে নিবিড়ভাবে দেখছেন। প্রায় সময় ইনজুরিতে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সান্তোসের হয়ে এই মৌসুমে ৬ ম্যাচ খেলে তিনটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। তবে তিনি শিগগিরই এই ক্লাব ছাড়তে যাচ্ছেন।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নেইমার ও তার প্রতিনিধি দল সিনসিন্নাতির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। চুক্তি হলে সাবেক সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির মুখোমুখি হবেন তিনি। মেজর লিগ সকারের এই ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে থমাস মুলারকে দলে নিয়েছে এবং এখন ব্রাজিলিয়ান তারকার দিকে নজর রেখেছে।
আমেরিকান ক্লাব ও নেইমারের ক্যাম্পের মধ্যে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তারা দলবদলের ব্যাপারে আগ্রহ নিয়ে কথা বলছে। সিনসিন্নাতিতে বর্তমানে ‘ডেজিগনেটেড খেলোয়াড়ের’ জায়গা পূর্ণ থাকায় নেইমারকে পেতে নতুন বিকল্প খুঁজতে হবে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে।
বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত নেইমারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যাচ্ছে না। ২০২৩ সালের অক্টোবর থেকে ব্রাজিলের জার্সিতে খেলেননি তিনি এবং গত দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে রয়েছেন। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচার করিয়ে দ্রুত সুস্থতা ফিরে পেতে চেষ্টা করছেন তিনি। সান্তোস কোচ কুকা গত মঙ্গলবার বলেছিলেন, মজুনের বিশ্বকাপে জায়গা পেতে বিশেষ একটি অস্ত্রোপচার করাতে হয়েছে নেইমারকে।
