বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান অনন্ত জলিল

বর্ষাকে নেত্রী হিসেবে দেখতে চান অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা অভিনয় জগত থেকে বিরতি নেবেন বলে জানিয়েছিলেন। এবার তিনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এ বিষয়ে কথা বলেন।

অনন্ত জলিল বলেন, বর্ষা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সেবা করে আসছেন। জনগণের সেবা করার লক্ষ্যেই তাকে নেত্রী হিসেবে দেখতে চান। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা রয়েছে।

বর্ষার মানবিক কাজের বর্ণনা দিতে গিয়ে অনন্ত জলিল আরও জানান, বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিলিয়ে দেন। তিনি বলেন, বর্ষার ভেতরে দেশসেবা করার এক অদম্য ইচ্ছা আছে। যদিও তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে দেশসেবার স্বার্থে রাজনৈতিক দল বেছে নেওয়ার প্রয়োজন অনুভব করছেন।

রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেও আদর্শের জায়গা থেকে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই তারকা দম্পতি। সৎ রাজনীতির উদাহরণ হিসেবে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন অনন্ত জলিল। তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ সরাসরি সত্য কথা বলেন এবং সৎ পথে থেকেও নেতৃত্ব দেওয়া সম্ভব।

এর আগেও অনন্ত জলিল বর্ষাকে নেত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। বর্ষাও জনসেবায় আগ্রহের কথা জানিয়ে বলেন, মানুষের সেবা করতে ভালো লাগে এবং সরকারের সহযোগিতায় বড় পরিসরে জনকল্যাণমূলক কাজ করার ইচ্ছা রয়েছে। রাজনীতির মাঠে নামার এই ঘোষণা ভক্ত ও চলচ্চিত্র মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে。

আরও পড়ুন