বোর্ডকে আদালতে নেওয়ার পর ক্ষমা চাইলেন থুশারা

বোর্ডকে আদালতে নেওয়ার পর ক্ষমা চাইলেন থুশারা

ডেথ ওভার স্পেশালিস্ট নুয়ান থুশারার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চলতি আইপিএলে অংশ নেওয়ার কথা ছিল। তবে ফিটনেস টেস্টে ফেল করার কারণে তাকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করেন।

এখন থুশারা বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন এবং মামলাও তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শ্রীলঙ্কা ক্রিকেট সূত্র জানায়, তিনি এসএলসি-এর কাছে ইমেইল পাঠিয়ে বলেছেন, ‘পরিচালনা পর্ষদের অসুবিধা সৃষ্টি করার কোনো উদ্দেশ্য ছিল না’ তার।

আইপিএলে অংশগ্রহণের জন্য এনওসি দিতে শ্রীলঙ্কা ক্রিকেটকে আদালতের নির্দেশ চেয়ে মামলা করেছিলেন থুশারা। এসএলসি আদালতের হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি এবং ডিস্ট্রিক্ট কোর্টে আপত্তি জানানোর ঘোষণা দিয়েছে। এরপর থুশারা বোর্ডের কাছে ক্ষমা চাইলেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের আর্জি আদালত মঞ্জুর করেছে এবং পরবর্তী শুনানি ২৩ এপ্রিল ধার্য করা হয়েছে। তার আগে থুশারা মামলা তুলে নিলে ওই শুনানির প্রয়োজন নাও হতে পারে।

আরও পড়ুন