অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারি দল ও বিরোধীদল যদি অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাহলে পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। শনিবার (১১ এপ্রিল) চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের কাশিপুর-ডামোশ গ্রামে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি শুরু করে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। খাল খনন কর্মসূচি পুনরুদ্ধারে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন ও রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে এবং জলাবদ্ধতা বেড়েছে। খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার সভাপতিত্ব করেন এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, ইছেরদাড়ী মোড় থেকে ৭ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা। খালের তলদেশের গড় প্রস্থ ৭ মিটার এবং গড় গভীরতা ১.৫ মিটার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫ হাজার ২০০ জন মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন